×

জাতীয়

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ হাসপাতালে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ০৯:৪৭ পিএম

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ হাসপাতালে ভর্তি

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে তাকে সেখানে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেন তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক।

আজ সন্ধ্যায় শফিক আহমেদের ছেলে বলেন, ‘আব্বা রুটিন চেকআপের জন্য গতকাল রাতে ল্যাবএইড হাসপাতালে গিয়েছিলেন। সেসময় কিছু সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে আনা হয়েছে। তিনি এখন ভালো আছেন। তার চিকিৎসা চলছে। তিনি দেশের সবার কাছে দোয়া চেয়েছেন।’

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন। এছাড়া দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতিও ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App