×

জাতীয়

স্ত্রী-কন্যাসহ করোনা আক্রান্ত এমপি মোকতাদির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ০৩:২৯ পিএম

স্ত্রী-কন্যাসহ করোনা আক্রান্ত এমপি মোকতাদির

সাংসদ মোকতাদির চৌধুরী

স্ত্রী-কন্যাসহ করোনা আক্রান্ত হেয়েছন এমপি মোকতাদির চৌধুরী।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে তার ব্যক্তিগত সহকারী এম এ এইচ মাহবুব আলম বলেন, গতকাল সোমবার সকালে সংসদ সদস্য নিজে এবং তার স্ত্রী ও মেয়ের করোনা পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। বিকেলে তাদের তিনজনের রিপোর্টই পজিটিভ আসে।

গতকাল বিকালে সাংসদ মোকতাদির নিজেই ফেইসবুকে এক পোস্টে পরিবারের তিনজনের আক্রান্ত হওয়ার তথ্য জানান।

সাংসদের স্ত্রী অধ্যাপক ফাহিমা খাতুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। বর্তমানে তিনি ইউনিভার্সিট অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে কর্মরত আছেন। তাদের মেয়ে অন্বেষা বাইরে থেকে পড়াশোনা শেষ করে দেশেই অবস্থান করছেন।

সাংসদ মোকতাদির চৌধুরী গণমাধ্যমকে জানান, করোনা পজিটিভি হলেও শারীরিক কোনো সমস্যা তার হচ্ছে না। বাড়িতে থেকেই তারা চিকিৎসা নিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ছাঁটাইয়ের মুখে আরও ৬৩ পুলিশ কর্মকর্তা

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ভিসি ‘অপসারণ’ নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App