×

জাতীয়

বিএসএমএমইউর ইমেরিটাস অধ্যাপক হলেন ডা. এ বি এম আব্দুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ১০:০৮ পিএম

বিএসএমএমইউর ইমেরিটাস অধ্যাপক হলেন ডা. এ বি এম আব্দুল্লাহ

ডা. এ বি এম আব্দুল্লাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ্ এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেলেন। শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ মর্যাদা দেয়।

সোমবার (৩১ জানুয়ারী) নিজেই ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যে আস্থা ও বিশ্বাস নিয়ে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে আমাকে নিয়োগ দিয়েছিলেন তার বিশ্বাস রাখতে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বেঁচে থাকার শেষ দিন পর্যন্ত আমি মানুষের কল্যাণে কাজ করে যেতে যাই।

প্রসঙ্গত; এর আগে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। একুশে পদকপ্রাপ্ত এই অধ্যাপক অবসর গ্রহণের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ২৫ ডিসেম্বর বিশেষজ্ঞ এ চিকিৎসককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ দেয়া হয়। দীর্ঘ কর্মজীবনে চিকিৎসাশাস্ত্রের ওপর তিনি বেশকিছু বই লিখেছেন। চিকিৎসায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকও লাভ করেন গুণী এই চিকিৎসক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App