×

জাতীয়

দুদক কর্মকর্তারা সংগঠন গড়লেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭ এএম

দুদক কর্মকর্তারা সংগঠন গড়লেন

দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান ও নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তা চাকরিচ্যুত হওয়ার পর দেশব্যাপী আলোচনা-সমালোচনার মধ্যে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুদক সচিবকে পদাধিকার বলে প্রধান উপদেষ্টা করে ‘দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন’ নামে এই সংগঠনের কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি হয়েছেন দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন আরেক উপ-পরিচালক নজরুল ইসলাম।

এ সংগঠনে দুদকের ১৮ জন পরিচালককে উপ-উপদেষ্টা করা হয়েছে। কার্যনির্বাহী সদস্যের সংখ্যা ১৩১ জন।

নতুন এ সংগঠন প্রসঙ্গে মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, কমিশনের অনুমোদন নিয়ে এই সংগঠন করা হয়েছে। দুদকের সকল কর্মকর্তা-কর্মচারী এ সংগঠনের সদস্য হবেন।

সদস্যদের সার্বিক কল্যাণ ছাড়াও দুর্নীতি বিরোধী দেশ ও সমাজ বিনির্মাণে কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্যে পূরণে এ সংগঠন কাজ করবে বলে তিনি জানান।

বুধবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর স্বাক্ষরে এক প্রজ্ঞাপনে কমিশনের পটুয়াখালী কার্যালয়ে নিয়োজিত থাকা অবস্থায় উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়।

তার এই অপসারণ নিয়ে আলোচনার মধ্যে পরদিন আদেশ প্রত্যাহারের দাবিতে সচিবকে স্মারকলিপি দেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি প্রতিবাদে দুদক প্রধান কার্যালয়সহ সংস্থাটির অন্যান্য দপ্তরে মানববন্ধনও হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App