×

জাতীয়

বন্ধ হচ্ছে না প্রথম ডোজ টিকা কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩১ পিএম

বন্ধ হচ্ছে না প্রথম ডোজ টিকা কার্যক্রম। আগের মতো স্বাভাবিকভাবে এই কার্যক্রম চলবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

একই সঙ্গে মানুষের আগ্ৰহের কথা বিবেচনা করে ১ কোটি টিকাদান ক্যাম্পেইনের মেয়াদ আরো ২ দিন বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

গত ২২ ফেব্রুয়ারি একদিনে এক কোটি মানুষকে টিকা দেয়া কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ২৬ ফেব্রুয়ারি যে এক কোটি ডোজ টিকা দেয়া হবে এর মূল লক্ষ্য শ্রমজীবী মানুষ। কারণ তাদের অনেকেই এখনও টিকা নেননি। সব ইউনিয়নে টিকা দেয়া হবে। ওই দিন টিকার প্রথম ডোজের ওপর গুরুত্ব বেশি দেয়া হবে। ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজের ওপর গুরুত্ব কম দেয়া হলেও পরবর্তীতে এর স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে। তবে সীমিত পরিসরে। কেননা তখন অনেক মানুষকে দ্বিতীয় ও তৃতীয় (বুস্টার) ডোজের টিকা দিতে হবে। তাই ২৬ ফেব্রুয়ারির পর দ্বিতীয় ও তৃতীয় বুস্টার ডোজ গুরুত্ব পাবে।

দেশে গত বছরের ২৭ জানুয়ারি প্রথম টিকা কার্যক্রম শুরু হলেও ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় গণটিকা কার্যক্রম। ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়। গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একদিনে এক কোটি ডোজ টিকা দেয়ার ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ১৬ ফেব্রুয়ারি মন্ত্রণালয় জানায়, ২৬ ফেব্রুয়ারি পর প্রথম ডোজের টিকা কার্যক্রম বন্ধ রাখা হবে। টিকা পেতে নিবন্ধন বা এসএমএসের প্রয়োজন হবে না। টিকা কেন্দ্রে গেলেই মিলবে টিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন ১৮০ টাকা

সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন ১৮০ টাকা

স্থানীয় নির্বাচনে এবার ভোট দিতে পারবেন কতজন?

স্থানীয় নির্বাচনে এবার ভোট দিতে পারবেন কতজন?

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা দল থেকে বহিষ্কার

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App