×

জাতীয়

সব মামলায় সম্রাটের জামিন, মুক্তিতে বাধা নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০২:৫৯ পিএম

সব মামলায় সম্রাটের জামিন, মুক্তিতে বাধা নেই

মঙ্গলবার যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাটকে সব মামলায় জামিন দিয়েছেন আদালত

সব মামলায় সম্রাটের জামিন, মুক্তিতে বাধা নেই

ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাট। ফাইল ছবি

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটকে মতিঝিল থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামিন দিয়েছেন আদালত। চার মামলার চারটিতে জামিন পেলেন তিনি। সম্রাটের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

মঙ্গলবার (১২ এপ্রিল) ইশরাকের পক্ষে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, তৌহিদুর রহমান, মোসলে উদ্দিন জসিম ও আমিনুল ইসলামসহ আরও অনেকে জামিনের আবেদন করে শুনানি করেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার সম্রাটকে আদালতে হাজির করা হয়। এরপর রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী। শুনানি শেষে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার দশ হাজার টাকা মুচলেখায় সম্রাটের জামিন মঞ্জুর করেন। তারআগে গত রবিবার অস্ত্র ও অর্থপাচারের মামলাতেও জামিন পান সম্রাট।

২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাটকে গ্রেপ্তার করার পর তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় বিপুল পরিমাণ বিদেশি মদ ও পিস্তল উদ্ধার করা হয়। পরদিন র‌্যাব-১ এর আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন। পরে আরও দুইটি মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App