×

জাতীয়

সম্রাটের অবস্থা স্থিতিশীল, তবে ঝুঁকিমুক্ত নন: বিএসএমএমইউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২২, ০৩:৫২ পিএম

বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল মনে হলেও তিনি ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। তিনি যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তখন তার হার্ট ৩০-৩৪ ভাগ কার্যকর ছিল। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মলনে তার শারীরিক অবস্থা সম্পর্কে এসব তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বিএসএমএমইউ সূত্র জানা যায়, প্রিজনে থাকাবস্থায় মানসিক চাপে বারবার তার অবস্থার অবনতি হয়েছে। তাই এখন কিছুটা সুস্থ হলেও তাকে শঙ্কামুক্ত বলা যাবে না। তবে পরিবার চাইলে তাকে বাসায় নিয়ে যেতে পারে। এদিকে, বুধবার (১১ মে) সকালে সব মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পান বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে বিএসএমএমইউর প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসার কারণে তিনি বাসায় ফিরছেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম বলেন, সম্রাট এখনো অসুস্থ। তাকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App