×

জাতীয়

যৌন হয়রানির অভিযোগ, বগুড়া পলিটেকনিকের চিফ ইনস্ট্রাক্টরকে বদলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২২, ১২:৪১ এএম

যৌন হয়রানির অভিযোগ, বগুড়া পলিটেকনিকের চিফ ইনস্ট্রাক্টরকে বদলি

বগুড়া পলিটেকনিক কলেজে চলতি সপ্তাহে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে বদলির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বাস দেন অধ্যক্ষ। ছবি: সংগৃহীত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আন্দোলনের মুখে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর হাফিজুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। আগামী ৫ জুনের মধ্য তাকে বদলিকৃত কর্মস্থল পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস বিভাগের সপ্তম পর্বের এক ছাত্রীকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিলেন চিফ ইনস্ট্রাক্টর হাফিজুর রহমান।

অন্য শিক্ষার্থীরা বিষয়টি জেনে গেলে লিখিতভাবে তা অধ্যক্ষকে জানানো হয়। কিন্তু অভিযোগ পেয়েও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় বৃহস্পতিবার দুপুরের পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন। পরে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা ফিরে যান।

অভিযুক্ত চিফ ইনস্ট্রাক্টর হাফিজুর রহমান বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমি ক্লাস নিই প্রথম শিফটে, আর আন্দোলন করছে দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা। কিছু শিক্ষক তাদের ইন্ধন দিচ্ছে। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন।

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) আবু সাইম জাহান বলেন, অভিযোগটি বেশ কিছুদিন আগের। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করে দেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তদন্ত প্রতিবেদনের ফলাফল শিক্ষার্থীদের জানানো হয়নি। তারা না জেনে আন্দোলন শুরু করলে তাদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App