×

জাতীয়

সোনারগাঁওয়ে মোবাইল ছিনতাইয়ে বাধা দেয়ায় গলা কেটে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২২, ০৩:৪১ পিএম

সোনারগাঁওয়ে মোবাইল ছিনতাইয়ে বাধা দেয়ায় গলা কেটে হত্যা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মোবাইল ছিনতাইয়ে বাধা দেয়ায় শরীফুল ইসলাম (৩৬) নামে এক ফার্নিচার দোকানের কর্মচারীকে ধারালো স্টিল কাটার দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছিনতাইকারী শাহ আলমকে এলাকাবাসী ধারালো স্টিল কাটার ও রক্তমাখা শার্টসহ সোনারগাঁও থানা পুলিশে সোপর্দ করেছেন।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোনারগাঁও থানা থেকে দুইশো মিটার দুরে আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সতন্তর গ্রামের রফিকুল ইসলামের হাওলাদারের ছেলে।

ঘটনার পর পরই শরীফুল ইসলামের ঘাতক ছিনতাইকারি শাহ আলমকে এলাকাবাসী ধাওয়া করে স্টিল কাটার ও রক্তমাখা শার্টসহ আটক করে থানায় সোপর্দ করেছেন। ছিনতাইকারি শাহ আলম সোনারগাঁও পৌরসভার অনন্তমুছা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

নিহতের ছোট ভাই মো. হানিফ হোসেন এ বিষয়ে বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সোনারগাঁও থানা রোডের মেন্দীভিটা এলাকায় আয়েশা আমজাদ ক্লিনিকের সামনে স্থানীয় নিলা ফার্নিচার দোকানের কর্মচারী শরীফুল ইসলামের মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন ছিনতাইকারী শাহ আলম। এ সময় মোবাইল না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ধারালো স্টিল কাটার দিয়ে শরীফুল ইসলামের গলা কেটে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। আহত শরীফুল ইসলামের চিৎকারে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ছিনতাইকারী শাহ আলম সোনারগাঁও থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

বাগেরহাটে একই পরিবারের তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৩জন গ্রেফতার

বাগেরহাটে একই পরিবারের তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৩জন গ্রেফতার

অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন

ফেনী পৌরসভা অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন

পানিতে ডুবে দাদা-নাতিসহ একই পরিবারের তিনজন নিহত

পানিতে ডুবে দাদা-নাতিসহ একই পরিবারের তিনজন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App