×

জাতীয়

এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৪:০৮ পিএম

এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ

সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউটিও’র মন্ত্রীপর্যায়ের এমসি-১২ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশসহ এলডিসিভুক্ত দেশের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা আরও কয়েক বছর অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে। রবিবার (১২ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদর দপ্তরে সংস্থার ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রথম দিনের বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ দাবি জানান। ১৬৪ দেশের এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে বাংলাদেশের বের হওয়ার কথা রয়েছে। এরপর আর শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়া যাবে না। তাই এলডিসির পক্ষ থেকে ডব্লিউটিওতে দেয়া শুল্কমুক্ত বাজার সুবিধার প্রস্তাব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খাদ্য পণ্যের রপ্তানি বন্ধের বিষয়েও কথা বলেন টিপু মুনশি। তিনি বলেন, করোনা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। তাই প্রয়োজনীয় খাদ্য পণ্যের ওপর হঠাৎ রপ্তানি নিষেধাজ্ঞা ঠিক হবে না। এক্ষেত্রে আমদানিকারক দেশকে অবশ্যই নির্দিষ্ট একটা সময়ের আগে জানাতে হবে। হঠাৎ করে খাদ্যজাত পণ্য রপ্তানি বন্ধ করার কারণে অনেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, মৎস্যখাতে ভর্তুকির সুযোগ চায় বাংলাদেশ। অনেক উন্নয়নশীল দেশের বিপুল সংখ্যক দরিদ্র মানুষ তাদের জীবিকার জন্য মৎস্য খাতের ওপর নির্ভরশীল। স্বল্পোন্নত দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা টিকিয়ে রাখতে মৎস্যখাতে ভর্তুকির সুযোগ রাখা প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমাতে এলডিসিভুক্ত দেশকে সরকারি পর্যায়ে বড় আকারে খাদ্য মুজদের সুযোগ দেয়া প্রয়োজন। কৃষিসহ ডব্লিউটিও’র অন্য যেকোনো সংস্কারকে বাংলাদেশ সমর্থন করবে। তবে সংস্কার অবশ্যই অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ হতে হবে। এক্ষেত্রে সবার মতামত দেয়ার সুযোগের পাশাপাশি সদস্য দেশের উদ্বেগকে গুরুত্ব দিতে হবে।

এমসি-১২ সম্মেলনের প্রথম দিনে ডব্লিউটিও’র মহাপরিচালক এনগোজি ওকোনজো আইওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকট বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এলডিসি উত্তরণের পর চলমান বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি হঠাৎ করে খাদ্যশস্য রপ্তানি বন্ধ না করাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে সদস্যদেশগুলোকে একমত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি-গণভোট ফেরানোর প্রস্তাব

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘যে রূপে আছে নেশা, চোখে ছলনা’

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ সৃষ্টি করে রামেবির ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App