×

জাতীয়

ফখরুলসহ ৫১ আসামির অভিযোগ গঠন পিছিয়ে ২৮ আগস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২২, ০৫:১০ পিএম

ফখরুলসহ ৫১ আসামির অভিযোগ গঠন পিছিয়ে ২৮ আগস্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পেছানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালতে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে মামলার এক আসামি মারা যাওয়ায় তার প্রতিবেদন দাখিল না হওয়ায় বিচারক অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৮ আগস্ট নতুন দিন ধার্য করেন। এদিন মির্জা ফখরুল আদালতে হাজিরা দেন।

বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩৫৩, ৩৪১, ৩৩২, ৩০৭, ৪৩৫, ৪২৭, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এছাড়া বিস্ফোরক দ্রব্য আইনের ৩ (৬) ধারাতেও অভিযোগ করা হয়। এ মামলায় ৫১ জনকে আসামি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App