×

জাতীয়

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু শুক্রবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২২, ১১:৪৭ এএম

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু শুক্রবার

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। ফাইল ছবি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু শুক্রবার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

আগামীকাল শুক্রবার (১ জুলাই) থেকে দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হচ্ছে। ঢাকা- মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অন্তবর্তীকালীন সময়ের জন্য সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ টোলহার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

গত রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

[caption id="attachment_356875" align="aligncenter" width="1024"] ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে[/caption]

প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। এক্সপ্রেসওয়েতে প্রতি কিলোমিটারের জন্য ট্রেইলার ২৫ টাকা, হেভি ট্রাক ২০ টাকা, মিডিয়াম ট্রাক ১০ টাকা, বড় বাস ৯ টাকা, মিনি বাস বা কোস্টার ৫ টাকা, মাইক্রোবাস ৪ টাকা, সেডান কার ২.৫০ টাকা এবং মোটরসাইকেল ১ টাকা হারে টোল দিতে হবে। টোল নীতিমালা, ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল হার নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নির্ধারণ করা হলো। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরবর্তীতে টোল নীতিমালা, ২০১৪ অনুসারে যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে ২০১৬ সালে প্রকল্পের বাস্তবায়ন শুরু করে। এক্সপ্রেসওয়েতে পাঁচটি ফ্লাইওভার, চারটি বড় ব্রিজ রয়েছে ও চারটি রেলওয়ে ওভার ব্রিজ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমেরিকার হামলায় ইরানের ৮ সেনা নিহত

আমেরিকার হামলায় ইরানের ৮ সেনা নিহত

ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

রেল প্রতিমন্ত্রী ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ট্রাম্পের

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App