×

জাতীয়

সাভারে শিক্ষক হত্যা: স্কুলছাত্র জিতু ৫ দিনের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২২, ০৬:৪৫ পিএম

সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় মামলার অভিযুক্ত স্কুলছাত্র আশরাফুল ইসলাম জিতুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি জিতুকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ জুন স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে মারাত্মকভাবে আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। এরপর গত সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক মারা যান। এ ঘটনায় ওই শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদি হত্যা মামলার তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

হাদি হত্যা মামলার তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে খেলবে ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App