×

জাতীয়

পি কে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৫:৩৮ পিএম

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারসহ ছয়জনের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সোমবার (১১ জুলাই) ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কলকাতার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)- ১ আদালতে এ অভিযোগপত্র দাখিল করে।

গ্রেফতারের দুই মাসের মাথায় এদিন  প্রাথমিক চার্জশিট দাখিল করেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী।

তিনি এ সম্পর্কে বলেন, পি কে হালদারসহ ছয় আসামির বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধ আইনে অভিযোগপত্র গঠন করে আদালতে জমা দেয়া হয়েছে।

অরিজিৎ আরও জানান, প্রিভেনশন অব মানি লন্ডারিং আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। ওই আইনের তিন নম্বর ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা ছাড়াও তাদের দুটি সংস্থার নাম এতে উল্লেখ করা হয়েছে।

ইডির আইনজীবী আরও বলেন, এ মামলার আওতায় ভারতে এখন পর্যন্ত ৪১টি ব্যাংক অ্যাকাউন্ট, বাড়ি-জমি মিলিয়ে ১৮টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা। আগামী শুক্রবার (১৫ জুলাই) আবারও তাদের আদালতে নেয়া হবে।

এদিন আসামিপক্ষের আইনজীবী শেখ আলী হায়দার বলেন, অভিযোগপত্রের অনুলিপি আমার হাতে এখনো আসেনি, এলে পরবর্তী পদক্ষেপ নেব।

বাংলাদেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করা পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গত ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে গ্রেফতার করে ইডি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App