×

বরিশাল

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত এক

Icon

এম কে রানা, বরিশাল

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত এক

ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা নারী ও শিশুসহ অন্তত ১৫ যাত্রী আটকা পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বরিশাল-স্বরূপকাঠি মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার গজালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বরূপকাঠি থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি মাধবপাশার গজালিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে পানিতে আটকা পড়েন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার অভিযান শেষ হলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App