×

সিলেট

শাহজালালের মাজারের দানবাক্স খুলেছে, চলছে টাকা গণনা

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পিএম

শাহজালালের মাজারের দানবাক্স খুলেছে, চলছে টাকা গণনা

ছবি: সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেকচিগুলোর তালা খোলা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে মাজার প্রাঙ্গণে এসব দানবাক্সে জমা হওয়া টাকা গণনা চলছে।

সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা এবং মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্স ও ডেকচিগুলোর তালা খোলা হয়। এরপর মাজার প্রাঙ্গণেই টাকা গণনার কাজ শুরু হয়।

এবার দানবাক্সগুলো থেকে প্রায় চার বস্তা টাকা পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। শনিবার দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাকা গণনার কাজ চলছিল।

এ সময় মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া গণনার কার্যক্রম গণমাধ্যমকর্মী, সচেতন নাগরিক এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, প্রায় এক মাস চার দিন পর আবারও হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খোলা হলো। এর আগে গত ২২ জুন প্রথমবার, ১১ জুলাই দ্বিতীয়বার এবং ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্সগুলো খোলা হয়েছিল।

দানবাক্স খোলার পর প্রতিবারই মাজারের বিপুল পরিমাণ অর্থের হিসাব গণনা করা হয় এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে তা পর্যবেক্ষণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App