×

জাতীয়

কলকাতার যান্ত্রিক ত্রুটি, ৫ ঘণ্টা দেরিতে এলো বিমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৮:০৪ এএম

ভারতের কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটিতে পড়া বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ঢাকায় ফিরেছে। বিমানে থাকা যাত্রীরা সুস্থ আছেন বলে জানা গেছে।

সোমবার (১৮ জুলাই) রাত একটা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। স্থানীয় সময় ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি কলকাতা ছাড়ে। ২৮ মিনিট আকাশে ওড়ার পর বিমানটি ঢাকায় অবতরণ করে।

এর আগে, সোমবার স্থানীয় সময় রাত আটটা ৩৫ মিনিটে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৯৬ ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

কিন্তু উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটিতে পড়ে বিমানটি। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সেটি রানওয়েতে আটকে ছিলো। এ সময় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন বিমানের ভেতরে থাকা প্রায় ১৮৫ জন যাত্রী।

যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর বিমানটিকে রানওয়ের একপাশে রেখে যান্ত্রিক ত্রুটি মেরামতের চেষ্টা করেন সংশ্লিষ্টরা। কিন্তু রাত ১২টা পর্যন্ত সেই ত্রুটি সারাতে পারেননি তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

ফয়জুল করীমের সঙ্গে কুবিতে ঢুকতে না পেরে ফটকেই নামাজ আদায়

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App