×

জাতীয়

কী মর্মান্তিক! মাকে মাথায় গুলি করে মারলেন ছেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৮:০৪ পিএম

কী মর্মান্তিক! মাকে মাথায় গুলি করে মারলেন ছেলে

ছবি: সংগৃহীত

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের পটিয়ায় মা জেসমিন আকতারকে (৫৫) মাথায় গুলি করে হত্যা করেছেন ছেলে। পটিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা জাপার আহ্বায়ক প্রয়াত শামসুল আলমের স্ত্রী তিনি।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর দুইটার দিকে পটিয়া পৌর সদরের ৫ নং ওয়ার্ডের সবজারপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি খুন হন। ঘটনার পরপরই পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে মাইনুদ্দিন মাইনু (৩০)।

পুলিশ জানায়, খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ১০টি কার্তুজ ও একটি এয়ারগান জব্দ করে। তবে অভিযুক্ত মাইনুদ্দিন পালিয়ে যায়। তাকে আটকের জন্য অভিযান চলছে।

স্থানীয়রা জানায়, বাবা শামসুল আলমের রেখে যাওয়া সম্পত্তি ও টাকাপয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া লাগে মাইনুদ্দিনের। একপর্যায়ে মাকে মাথায় গুলি করে তিনি। পরে প্রতিবেশীরা এসে জেসমিন আকতারকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত জেসমিন কিছু দিন পর মেয়ের কাছে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। মাইনুদ্দিনের সন্দেহ, সব সম্পত্তি বিক্রি করে মা বিদেশে পাড়ি দিতে চাচ্ছেন। তার বাবা শামসুল আলম ১৯৯০ সালে প্রতিষ্ঠিত পটিয়া পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রশাসক এবং ১৯৯৩ ও ১৯৯৭ পরপর টানা দুইবার চেয়ারম্যান ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App