×

জাতীয়

৪২ পুলিশের নামে মামলার আবেদন রিজভীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩১ পিএম

৪২ পুলিশের নামে মামলার আবেদন রিজভীর

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে যুবদল কর্মী শাওন প্রধানের মৃত্যুর ঘটনায় পুলিশ সুপারসহ ৪২ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার আবেদন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের আদালতে মামলার এ আবেদন করেন তিনি। আদালত মামলার আবেদন গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার।

মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, আমরা আদালতকে বলেছি, যেহেতু আইন আপনাকে ক্ষমতা দিয়েছে, এটাকে পরীক্ষা-নিরীক্ষা করে যারা অপরাধী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। আদালত আমাদের বলেছেন, তিনি পরীক্ষা-নিরীক্ষা করে যেটা আইনসম্মত হয়, সেই আদেশ দেবেন।

মামলার আবেদনের পর রিজভী সাংবাদিকদের বলেন, এটি অন্যায় হয়েছে, চরম অন্যায়। কাটছাঁট করার পরও সংবিধানে এখনও যতটুকু অধিকার আছে তাতে গণতান্ত্রিক অধিকার হিসেবে সমাবেশ করা ও শোভাযাত্রা করার অধিকার আছে। সেই অধিকারটুকুই সরকার হরণ করেছে।

মামলার আসামিরা হলেন, ডিবির উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ওরফে কনক, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) নাজমুল হাসান, নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, কনস্টেবল শাহরুল আলম, মো. সোহাগ, আরিফ দেওয়ান, ফেরদৌস আক্তার, সেলিম, রিপন, মামুন, রিয়াজ, হাফিজ, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, নাঈম, রাকিব, আনিছ, সাইদুল, সোহরাব, ইনজামুল, রাসেল, খলিলুর রহমান, মহসীন মিয়া, মোস্তাকিম, শাহাদাৎ হোসেন, ফখরুল ইসলাম, আরিফ দেওয়ান, দীপক সাহা, শাহীন, ফরিদ উদ্দিন, মুরাদুজ্জামান, শাহীন, কবির হোসেন, রুবেল ও সোহাগ। এ ছাড়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন পুলিশ সদস্যকে মামলায় আসামি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App