×

জাতীয়

এফডিসিতে গাজী মাজহারুল আনোয়ারের জানাজা সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৪ পিএম

এফডিসিতে গাজী মাজহারুল আনোয়ারের জানাজা সম্পন্ন

এফডিসিতে গাজী মাজহারুল আনোয়ারের প্রথম জানাজার দৃশ্য। ছবি: সংগৃহীত

এফডিসিতে গাজী মাজহারুল আনোয়ারের জানাজা সম্পন্ন

এফডিসিতে কিংবদন্তি গীতিকার, সুরকার গাজী মাজহারুল আনোয়ারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বাদ জোহর এফডিসির প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কালজয়ী এই গুণী মানুষকে।

এসময় তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন— রোজিনা, ওমর সানি, বাপ্পী, অরুনা বিশ্বাস, সাইমন। পাশাপাশি শিল্পী সমিতির পক্ষ থেকে ইলিয়াস কাঞ্চন ও নিপুন শ্রদ্ধা জানান। এ সময় পরিচালক সমিতি, বাংলাদেশ ফিল্ম ক্লাব, এফডিসি প্রশাসন, বাঙালি সাংস্কৃতিক বন্ধন, চলচ্চিত্র পরিষদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির সদস্যরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, গাজী ভাইয়ের মধ্যে ম্যাজিক্যাল ব্যাপার ছিল। উনি অবস্থা বুঝে ৫ মিনিটে গান লিখে দিতে পারতেন। সেইসব গানগুলো সবই জনপ্রিয়। তার মতো গুণীজন আমরা আর পাব না।

কাজী হায়াত বলেন, গাজী ভাইয়ের মৃত্যুতে দেশের মানুষের হৃদয় কাঁদছে। এমন ভাগ্য নিয়ে কতজন চলে যায়। গাজী ভাইয়ের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার তৈরি হলো।

এর আগে রোববার সকাল সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App