×

জাতীয়

বিচারপতি মানিকের বোর্ডের পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৬ পিএম

আলোচিত ও সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে পদত্যাগ করেছে হাইকোর্ট থেকে গঠিত সাবেক বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন ৫ সদস্যের পরিচালনা বোর্ড। বুধবার তাদের এ পদত্যাগপত্রের আবেদন আদালতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন এ বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।

বোর্ডের অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ ও কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

মাহবুব কবীর মিলন বলেন, আমরা পদত্যাগ করেছি। আগামীকাল আদালতে বিষয়টি উপস্থাপন করব। এরপর বিস্তারিত অবহিত করা হবে।

এদিকে, আদালতের আদেশে ইভ্যালিতে নতুন চারজন পরিচালকের সঙ্গে চেয়ারম্যান হিসেবে ফিরছেন প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা শামীমা নাসরিন। প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার হিসেবে তার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তার মা ফরিদা তালুকদার ও ভগ্নিপতি মামুনুর রশীদ। এছাড়া, ইভ্যালির পর্ষদে স্বাধীন পরিচালক হিসেবে ই-ক্যাব ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে একজন করে প্রতিনিধি যোগ দিচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

যে ভুল থাকলে বেতন-ভাতা পাবেন না মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী

এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

জামায়াত এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

ঘুমন্ত নারীর মাথা কামড়ে ৩০০ মিটার টেনে নিল বাঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App