×

জাতীয়

সরকার পতনের আন্দোলন চান অলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ১১:২৩ পিএম

সরকার পতনের আন্দোলন চান অলি

মহাখালীর ডিওএইচএসে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের বাসায় যান বিএনপি মহাসচিব। ছবি: ভোরের কাগজ

সরকার পতনের আন্দোলনে বিএনপির নেতৃত্ব চান অলি আহমেদ। সোমবার (৩ অক্টোবর) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, দ্রব্যমূল্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ডিজেল, পেট্রোল, অক্টেনের দাম বৃদ্ধিতে সর্বত্র এর বিরূপ প্রভাব পড়েছে। মানুষ সুশাসন পাচ্ছে না, ন্যায় বিচার পাচ্ছে না। এসব সমস্যা থেকে বের হওয়ার জন্য, আজকে যে মানবতাবিরোধী অপরাধগুলো হচ্ছে, আপনাদের ওপর আমাদের ওপর যে নির্যাতন হচ্ছে বিভিন্নভাবে। এসব থেকে মুক্ত হওয়ার জন্য বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। এই নেতৃত্ব (বিএনপি) ছাড়া এখানে গণতন্ত্র ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

অলি বলেন, বিএনপি ইতিমধ্যে অত্যন্ত স্পষ্টভাষায় বলেছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। অতীতে যেকোনো সময়ে আমরা ভুল করেছি যার কারণে আজকে আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। এবার আমরা সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, এই সরকারের পদত্যাগ চাই, তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন সরকার আসবে, তারা প্রশাসনকে ঠিক করবে। মানুষ যখন প্রস্তুত হবে, প্রশাসন যখন প্রস্তুত হবে, জনগণ যখন ভোট দিতে পারবে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে তখন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, আমরা এই সরকারের পতন চাই। দফা একটাই- এই সরকার কবে যাবি, নতুন সরকার কবে আসবে। সেটাই হবে এক দফা। বাকিগুলো আনুসাঙ্গিক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার যে প্রক্রিয়া শুরু করেছি সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে আমরা দেশের প্রবীণ জননেতা অলি সাহেবের নেতৃত্বে যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা করেছি। এই দ্বিতীয় দফার আলোচনায় আমরা আন্দোলনের যে দাবিগুলো আছে তা নিয়ে কথা বলেছি।

এই সরকারের পতনে আমরা একসাথে যুগপৎ আন্দোলনে একমত হয়েছি। আমরা পরবর্তীতে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা দাবিগুলো আপনাদের সামনে পরে তুলে ধরব এবং সেটা নিয়ে জনগণের সামনে এসে আন্দোলনের দ্বিতীয় ধাপে এগিয়ে যাবো।

বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নিয়ে রাতে মহাখালীর ডিওএইচএসে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের বাসায় যান। তিনি এলডিপির নেতৃবৃন্দের সাথে যুগপৎ আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা করেন।

এই সংলাপে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, নেয়ামূল বসির, আওরঙ্গজেব বেলাল ও সৈয়দ মাহবুব মোর্শেদ উপস্থিত ছিলেন। গত ১৬ জুন এলডিপির সঙ্গে প্রথম দফা সংলাপ করেন বিএনপি মহাসচিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App