×

জাতীয়

‘অসুর দানব তো বিএনপিই’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৪:০৩ পিএম

‘অসুর দানব তো বিএনপিই’

বুধবার কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। ছবি: ভোরের কাগজ

‘এদেশে অসম্প্রদায়িক চেতনা ধংসের মূল হোতা বিএনপি’ মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুলরা অসুর বধের কথা বলছেন, আসলে অসুর তো তারাই। ২০০১ সাল থেকে ২০০৬ সালে অসুর দানবের মতো ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে তারা।

বুধবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, গ্রেনেড হামলাসহ বার বার শেখ হাসিনাকে হত্যার চেস্টা করা হয়েছে। জনগণই তাদের বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। তাদের মুখে অসুর বধের কথা ভূতের মুখে রাম নাম। জনসমর্থন নেই বলেই আজ তারা ছোট ছোট দলগুলোকে আকড়ে ধরার চেষ্টা করছে।

এ সময় আগামী নির্বাচনে রাজনৈতিক জোট নিয়ে জিএম কাদেরের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ১৪ দলীয় জোটের ভাঙনের কোনো সুযোগ নেই। দলকে শক্তিশালী করতে অনেকেই অনেক কথা বলবেন, এসব যৌক্তিক নয় বলেই মনে করেন হানিফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App