×

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ১১:২৮ এএম

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া প্রবাসী

রাজধানীর মৌচাক মোড়ে অচেতন অবস্থায় পড়ে থাকা আবুল হোসেন (৪০) নামে এক প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল নয়টার দিকে রমনা থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান মিজান বলেন, খবর পেয়ে সকালে মৌচাক মোড় থেকে তাকে উদ্ধার করা হয়। তার নাম আবুল হোসেন বলে জানা গেছে। বাড়ি চট্টগ্রাম রাঙ্গুনিয়ায়। ওমান প্রবাসী তিনি। বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফেরার সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন তিনি। তার কাছ থেকে আনুমানিক দেড় লক্ষ টাকা ও সব মালামাল খোয়া গেছে বলে জানা গেছে।

এদিকে, আবুল হোসেনের সুমন্দি মো. এরশাদ বলেন, তার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। বাবার নাম মাহমুদুল হক। তিন মাস আগেই ওমান গেছিলেন তিনি। সেখানে বাগানে কাজ করার সময় তার হাত ভেঙে যায়। এ জন্য তিনি গতরাতে দেশে ফেরেন। সকালেও তাদের সঙ্গে ফোনে কথা হয়েছে। তখন তিনি বিমান থেকে ঢাকায় নেমেছেন বলে জানিয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App