×

জাতীয়

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরো তিন প্রতিষ্ঠান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৬:৩৪ পিএম

তৈরি পোশাকশিল্পে পরিবেশবান্ধব ও নিরাপদ কারখানার তালিকায় বিশ্বে বাংলাদেশ এখন উদাহরণ। মাত্র এক দশকের ব্যবধানে এ খাতের কর্মপরিবেশে আমূল পরিবর্তন ঘটেছে। বাড়ছে সবুজ কারখানা’র সংখ্যা। এরই ধারাবাহিকতায় দেশের আরও তিনটি তৈরি পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)।

এরমধ্যে রয়েছে ভবানীপুর গাজীপুরের সিএ নিটওয়্যার লিমিটেড, বানিয়ারচলা গাজীপুরের সিলকেন সুইং লিমিটেড এবং মেহেরাবারি ময়মনসিংহের অবস্থিত সুলতানা সুয়েটার লিমিটেড। কারখানা তিনটি প্লাটিনাম রেটিং পেয়েছে। এতে দেশের পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬টিতে। এর আগে চলতি মাসের শুরুতে গাজীপুরের আমান টেক্সটাইল লিমিটেড পেয়েছে প্লাটিনাম রেটিং এবং রাজধানীর আয়েশা ফ্যাশন লিমিটেড পায় গোল্ড রেটিং।

শনিবার (১৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল। ভোরের কাগজকে তিনি বলেন, করোনা পরবর্তী এ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মাঝে এ ধরনের সুখবর অবশ্যই আমাদের ব্র্যান্ডের ক্ষেত্রে সাহায্য করছে এবং ক্রেতাদের আত্মবিশ্বাস রাখতেও সাহায্য করছে। পাশাপাশি আমাদের লক্ষে পৌঁছে যেতে অনেক বেশি সহযোগিতা করছে।

তিনি বলেন, সাসটেইনেবিলিটির জন্য যা যা করা দরকার আমরা অনেক দিন ধরেই করে আসছি। আর এসব কারণেই বিশ্বে মন্দা পরিস্থিতির মুহূর্তেও আমরা একের পর এক সবুজ কারখানা বাস্তবায়ণ করছি। এতে আমাদের প্রতি ক্রেতাদের বিশ্বাস আরো বাড়ছে আমাদের প্রতি। দিন দিন বাংলাদেশের প্রতি ঝুঁকছে। সুতরাং বৈশ্বিক মন্দা পরিস্থিতিতেও আমাদের দেশের পরিস্থিতি অন্যদের চেয়ে ভালো থাকবে বলে মনে করি।

মাত্র এক দশক আগেও দেশে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা ছিল মাত্র একটি। এখন সেই সংখ্যা বেড়ে ১৭৬টিতে দাঁড়িয়েছে। সবুজ কারখানার তালিকায় বিশ্বে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। যা এই খাতের রপ্তানি বাড়াতে অবদান রাখছে বলে জানিয়েছেন রপ্তানিকারকেরা। তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, গাজীপুরের সিএ নিটওয়্যার লিমিটেডকে ১০ অক্টোবর স্বীকৃতি দিয়েছে ইউএসজিবিসি। তারা প্রতিষ্ঠানটিকে ৮৭ পয়েন্ট দিয়েছে। বানিয়ারচলা গাজীপুরের সিলকেন সুইং লিমিটেডকে ১১ অক্টোবর স্বীকৃতি দিয়েছে ইউএসজিবিসি। তারা প্রতিষ্ঠানটিকে ৯২ পয়েন্ট দিয়েছে। মেহেরাবারি ময়মনসিংহের সুলতানা সুয়েটার লিমিটেডকে ১২ অক্টোবর স্বীকৃতি দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি পেয়েছে ৮১ পয়েন্ট।

সবুজ পোশাক কারখানা ভবনে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ। ৫৭টি কারখানা প্লাটিনাম রেটিং, ১০৫টি গোল্ড রেটিং ও ১০টি সিলভার রেটিং পেয়েছে। এছাড়া চারটি কারখানা সনদ পেয়েছে। ২০০১ সাল থেকে লিড সনদ পাচ্ছে বাংলাদেশ। সংস্কার, জ্বালানি, পানি, বর্জ্য ব্যবস্থাপনাসহ কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে কারখানাগুলোকে সবুজ কারখানা স্বীকৃতি দেয় ইউএসজিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাঝ আকাশে বিমানে ২ বাংলাদেশি যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

মাঝ আকাশে বিমানে ২ বাংলাদেশি যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

কণ্ঠশিল্পী সালমার বাবা ফজলুল হকের মৃত্যু, দাফন সম্পন্ন

কণ্ঠশিল্পী সালমার বাবা ফজলুল হকের মৃত্যু, দাফন সম্পন্ন

মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের

মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের

সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহকদের সুখবর দিল সরকার

সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহকদের সুখবর দিল সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App