×

জাতীয়

ডিএনসিসির সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৬:১৪ পিএম

ডিএনসিসির সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান

বুধবার রাজধানীর মগবাজারে সপ্তাহব্যাপী মশক নিধন অভিযানের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। ছবি: ভোরের কাগজ

        প্রথম দিনে ছয় লাখ ৬৪ হাজার টাকা জরিমানা

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে বুধবার (১৯ অক্টোবর) থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ২৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে। সপ্তাহ ব্যাপী বিশেষ অভিযানের প্রথম দিনে ডিএনসিসির দশটি অঞ্চলেই একযোগে অভিযান পরিচালনা করেছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় বিশটি মামলায় মোট ছয় লাখ চৌষট্টি হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৩ এর আওতাধীন মগবাজার এলাকায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন করেন।

অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সেলিম রেজা বলেন, বর্তমানে পুরো দেশেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জলবায়ু পরিবর্তন জনিত কারণে অক্টোবর মাসেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরেই আবার রোদ হচ্ছে। এসব কারণেও ডেঙ্গুর রোগের বাহক এডিস মশা বৃদ্ধি পাচ্ছে। আমরা যে কেউ ডেঙ্গু আক্রান্ত হতে পারি। আমাদের সবাইকে এডিস মশা নিধনে সচেতন হতে হবে। সিটি কর্পোরেশন নিয়মিত মশা নিধনে কাজ করছে। নগরবাসীকেও দায়িত্ব নিতে হবে। কারো বাড়িতে এডিসের লার্ভা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশ ডেঙ্গু নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সম্ভব। মূলত বাসাবাড়িতেই এডিস মশার জন্ম হয়। নিজেদের বাসাবাড়িতে ফ্রিজ, এসি, ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মো. সেলিম রেজা বলেন, ডিএনসিসির আওতাধীন দশটি অঞ্চলেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। দৈনন্দিন মশক নিধন কার্যক্রমের পাশাপাশি সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের ফলে জনগণের সম্পৃক্ততা বাড়বে। বিশেষ অভিযানের মাধ্যমে জনগণকে সচেতন ও সাবধান করা হচ্ছে। প্রতিটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট অঞ্চলের কাউন্সিলরবৃন্দ এই প্রচারাভিযানে অংশ নিয়েছেন। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পুরো অভিযানটি ততত্ত্বাবধান করছেন।

এছাড়াও সহকারী স্বাস্থ্য কর্মকর্তাগণ বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মাইকিং করে জনসাধারণকে সচেতন করেন।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকতা ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান এবং উপ-প্রধান স্বাস্থ্য কর্মকতা লে. কর্ণেল মো. গোলাম মোস্তফা সারওয়ার কয়েকটি অঞ্চল পরিদর্শন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

যে মারাত্মক ভুলে ভারতের কাছে হারল বাংলাদেশ

যে মারাত্মক ভুলে ভারতের কাছে হারল বাংলাদেশ

শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

অপ্রতিম হত্যার লোমহর্ষক বর্ণনা মিলল আসামিদের জবানবন্দিতে

অপ্রতিম হত্যার লোমহর্ষক বর্ণনা মিলল আসামিদের জবানবন্দিতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App