×

জাতীয়

শপথ নেব, দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার করবো না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৭:১৬ পিএম

শপথ নেব, দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার করবো না

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী

ব্যবসায়ীদের  উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দেশের কৃষি ও শিল্প খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। আপনাদের প্রতি আমার অনুরোধ, এই দুই খাতের সুরক্ষা দিতে সরকার থেকে যা যা করার দরকার হয় করবো, আপনারা সাহস হারাবেন না। যদি প্রয়োজন হয়, আমরা এখানে যারা আছি, তারা সবাই শপথ নেব; দরকার হলে আমরা দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করবো না।

রবিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত রাজধানীর ওয়েস্টিন হোটেলে শিল্প খাতে জ্বালানি সংকটের প্রভাব হ্রাস নিয়ে এক আলোচনা সভায় তিনি দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সরকার বিভিন্ন উপায়ে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভোলায় আট কোটি ঘনফুট গ্যাস সিএনজি করে ব্যবহারের সুযোগ আছে। আগামী দু-তিন মাসের মধ্যে এসব গ্যাস বার্জে (জাহাজ) করে ঢাকায় নিয়ে আসা হবে। ব্যবসায়ীরা চাইলে সিএনজি স্টেশন থেকে নিয়ে কারখানায় ব্যবহার করতে পারেন।

অনুষ্ঠানে তৈরি পোশাকসহ দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা গ্যাস-বিদ্যুৎ নিয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, গ্যাস না থাকায় দৈনিক প্রায় ১২ ঘণ্টা কারখানার উৎপাদন কাজ বন্ধ থাকছে। এতে ক্রয়াদেশ কমার আশঙ্কার পাশাপাশি অর্ধেক লোকের কর্মসংস্থান নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের তারিখ ঘোষণা

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App