×

জাতীয়

বাজার মনিটরিংয়ে একগুচ্ছ নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১১:৫৮ পিএম

বাজার মনিটরিংয়ে একগুচ্ছ নির্দেশনা

জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। ছবি: পিএমও

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য একগুচ্ছ নির্দেশ জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। রবিবার (২৩ অক্টোবর) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসকদের সঙ্গে পিএমওর এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এ নির্দেশাবলি জারি করা হয়।

সভায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রস্তুতি, আমন ও রবি ফসলের উৎপাদন, সার মজুত এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এতে সাম্প্রতিক চিনির দাম বৃদ্ধির পটভূমিতে চিনির মজুত এবং সরবরাহ নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কেএম শাখাওয়াত মুন বৈঠক সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

তিনি বলেন, মাঠপর্যায়ের প্রশাসন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে সারের পাশাপাশি প্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহের বিষয়ে অবহিত করেছে।

সভায় অন্যদের মধ্যে শিল্প, খাদ্য, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, উপকূলীয় অঞ্চলের জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক সর্বশেষ অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App