×

জাতীয়

ভালুকায় বিস্ফোরণে দগ্ধ বাকি দু’জনকেও বাচানো গেলনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০১৮, ১১:০২ এএম

ভালুকায় বিস্ফোরণে দগ্ধ বাকি দু’জনকেও বাচানো গেলনা
ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বাকি দু'জন ছাত্রকেও বাচানো গেলনা। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে হাফিজুর রহমান এবং শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে মারা যান দীপ্ত সরকার। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত চারজনই গত ছয়দিন আগে (২৫ মার্চ) ময়মনসিংহের ভালুকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের মধ্যে তাওহীদুল ইসলাম বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান। এখন ওই ঘটনায় আর কেউ জীবিত থাকলেন না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বস্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন তারা চারজন। ভালুকায় স্কয়ার ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় ইন্টার্ন করতে আসেন চার সহপাঠী। গত ১০ মার্চ তারা ওই কারখানার কাছে জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় আরএস টাওয়ার নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় বাসা ভাড়া নেন। ২৪ মার্চ রাতে ওই বাসায় ভয়াবহ বিস্ফোরণে তাওহীদুল ইসলাম তপু ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজনকে রাতেই ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহীন মিয়া। এদিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরীক্ষা করে জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েই তারা দগ্ধ হয়েছিলেন। পুলিশ জানায়, ওই ভবনে আগে থেকেই তিনটি সিলিন্ডার রাখা ছিল; এর বাইরে অবৈধভাবে গাস সংযোগ নেয়া হয়েছিল। তৃতীয় তলার সিলেন্ডারটি সেই রাতে বিস্ফোরিত হয়। ওই ভবনের মালিক ঝুট ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে হামলা গড়ালো ১৩ দিনে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ককরোচ পার্টির বিক্ষোভ শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App