×

জাতীয়

বুথে টাকা উত্তোলনকারীরা ব্লেড মাসুদের টার্গেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৮:৫৯ পিএম

বুথে টাকা উত্তোলনকারীরা ব্লেড মাসুদের টার্গেট

মাসুদ খান খোকন ওরফে ব্লেড মাসুদ

রাজধানীতে এক ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় মো. মাসুদ খান খোকন ওরফে ব্লেড মাসুদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী ওভারবিজের সামনে থেকে আটক করা হয়। মাসুদ একজন চিহ্নিত ছিনতাইকারী। গত ৭ বছর ধরে তিনি এ কাজ করে আসছে। তবে তার ছিনতাইয়ের ধরণ ভিন্ন। তার প্রধান টার্গেট এটিএম বুথে টাকা তুলে বের হওয়া মানুষরা।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন ভোরের কাগজকে বলেন, ছিনতাইকারী মাসুদ ব্লেড দিয়ে বিশেষ কায়দায় ব্যাগ কেটে ছিনতাই করে বলে তাকে ব্লেড মাসুদ নামেই চেনে সবাই। তার একমাত্র টার্গেট এটিএম বুথফেরত মানুষ। এটিএম বুথ থেকে কেউ টাকা তুলে আসার পর মাসুদ তার পিছু ধরেন। এরপর জনাকীর্ণ এলাকায় সুবিধাজনক স্থানে গিয়ে তাকে ধাক্কা দিয়ে অপ্রস্তুত করে ফেলে। আর এই সুযোগে তিনি ব্লেড দিয়ে ব্যাগ অথবা প্যান্টের পকেট কেটে ওই টাকা ছিনিয়ে পালিয়ে যান। পুরো কাজটি করতে তার সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় লাগে!

তিনি আরো বলেন, রবিবার দুপুর ১টার দিকে এটিএম বুথ থেকে ৪ লাখ ১৫ হাজার টাকা তুলে অফিসে যাচ্ছিলেন এ্যাডভান্স পোল্ট্রি প্রতিষ্ঠানের কর্মচারী ইছাহাক আলী। তাকে এটিএম বুথ থেকে অনুসরণ করছিলেন মাসুদ। রাজলক্ষ্মী ওভারব্রিজে যাওয়ার পর মানুষের ভিড়ে ইছাহাককে ধাক্কা দেন মাসুদ। এতে তার সন্দেহ হয়। তিনি ফিরেই দেখেন তার ব্যাগ ব্লেডে কাটা! সঙ্গে-সঙ্গে তিনি চিৎকার করলে সেখানে থাকা টহল পুলিশ তাকে আটক করাসহ ছিনতাই করা ৪ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App