×

জাতীয়

সিলেট-শারজা বিমানের সরাসরি ফ্লাইট শুরু মঙ্গলবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৯:০৩ পিএম

সিলেট-শারজা বিমানের সরাসরি ফ্লাইট শুরু মঙ্গলবার

ফাইল ছবি

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরব আমিরাতের শারজাহে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার (১ নভেম্বর) থেকে সিলেট-শারজাহ রুটে বিমানের সরাসরি ফ্লাইট চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে গত সোমবার সিলেট থেকে সৌদি আরবের জেদ্দায় সরাসরি ফ্লাইট চালু হয়। এবার সিলেট থেকে সরাসরি বিমান যাবে শারজায়। ১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে বিমানের ৭৩৭ মডেলের বিজি-২৫১ ফ্লাইটটি ১৬৪ জন যাত্রী নিয়ে আরব আমিরাতের শারজার উদ্দেশে রওনা দেবে।

সংশ্লিষ্টরা জানান, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও টার্মিনালের সম্প্রসারণ করা হচ্ছে। এতে বিমানবন্দরের সক্ষমতা বাড়ছে। ফলে আন্তর্জাতিক রুটগুলোতে সরাসরি ফ্লাইটও বাড়ছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বাড়ায় নতুন নতুন রুটে ফ্লাইট চালু হচ্ছে।

১ নভেম্বর থেকে শারজাহ ফ্লাইটও চালু হচ্ছে। ফ্লাইটটি সপ্তাহে প্রতি মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিলেট থেকে আরব আমিরাতের শারজার উদ্দেশে রওনা দেবে।

এসব তথ্য নিশ্চিত করে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, ১ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে শারজাহ অভিমুখী বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। এ ফ্লাইট চালুর ফলে যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। পর্যটকদের জন্যও এটি বড় সুখবর। ওসমানী বিমানবন্দরের সুযোগ-সুবিধা আগের চেয়ে অনেক বেড়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App