×

জাতীয়

মিথ্যা সংবাদের প্রতিবাদ মাশরাফির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ১০:১৪ এএম

মিথ্যা সংবাদের প্রতিবাদ মাশরাফির

মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ক্রিকেটারদের সম্পদ নিয়ে করা একটি প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ প্রতিবাদ জানান তিনি।

ভারতের ‘ক্রিকট্রেকার’ নামের একটি ক্রীড়া সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সম্পদ ৫১০ কোটি টাকা। এই খবর প্রকাশ করার পর যার সূত্র ধরে বাংলাদেশের কিছু অনলাইন পোর্টালও মাশরাফির সম্পদ নিয়ে সোমবার খবর প্রকাশ করেছে। আলোচনা ডালপালা মেলতেই ‘ক্রিকট্রেকার’ অবশ্য সেই প্রতিবেদন সরিয়ে নিয়েছে। রাতেই মাশরাফি তার সম্পদ নিয়ে করা প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বরং অবাক হচ্ছেন, কী করে যাচাই বাছাই না করে দেশের কয়েকটি গণমাধ্যম এই খবর প্রচার করে দিলো!

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন, ‘ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!’

‘দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত!’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App