×

জাতীয়

পবিত্র সফর মাস গণনা শুরু আজ থেকে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৭, ১১:৩১ এএম

পবিত্র মুহররম মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে গতকাল ২১ অক্টোবর। সে হিসাবে আজ রোববার, ২২ অক্টোবর থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান। সফর হিজরি সনের দ্বিতীয় মাস। এ মাসের উল্লেখযোগ্য বিশেষ কোনো মর্যাদা বা ফজিলত সম্পর্কিত বর্ণনা নেই। কিন্তু মুমিন বান্দার ইবাদতের জন্য আল্লাহর সৃষ্টি প্রতিটি দিন-রাত-মাস-বছরই গুরুত্বপূর্ণ। সে হিসেবে সফর মাসও এর বাইরে নয়। আল্লাহ তাআলার রহমত, বরকত, কল্যাণ লাভ করতে হলে প্রতিটি দিন এবং রাতেই বেশি বেশি নেক আমল করার কথা বলা আছে বিভিন্ন হাদিসে। মহান আল্লাহতায়ালার রহমত, বরকত পেতে হলে বেশি বেশি আমল করতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নতকে যথাযথভাবে আদায় করার পাশাপাশি নফল ইবাদতে ডুবে থাকতে হবে। নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে রাতের আঁধারে প্রভুর দরবারে খালেছ নিয়তে কোনো কিছু প্রার্থনা করলে তিনি ফিরিয়ে দেন না। সফর মাসও তার ব্যতিক্রম নয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে কৃষকদের 'মূর্খ' বললেন এমপি

সংসদে কৃষকদের 'মূর্খ' বললেন এমপি

গোপালগঞ্জে সারাদিন যা যা ঘটলো

গোপালগঞ্জে সারাদিন যা যা ঘটলো

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App