×

জাতীয়

আরামবাগে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০১:৫৭ পিএম

আরামবাগে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

আরামবাগে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। ছবি: ভোরের কাগজ

আরামবাগে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ
আরামবাগে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ
আরামবাগে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন অলি অ্যাপারেলস নামে একটি কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৮টার পর থেকে নটরডেম কলেজের সামনের রাস্তা অবরোধ করে শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।

শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, আমরা শ্রমিকদের রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে এসে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরামবাগ এলাকার একটি গার্মেন্টসকে রাজধানীর দক্ষিণখান এলাকায় স্থানান্তর করা হয়েছে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এছাড়াও শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতেও তারা রাস্তায় নেমেছেন। ঘটনাস্থলে মাত্র এসে প্রাথমিকভাবে আমরা এসব তথ্য জেনেছি।

পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে এবং রাস্তায় যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App