×

জাতীয়

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৫:৫৯ পিএম

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী কারাগারে

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তার কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় গ্রেপ্তার আরিফুল ইসলাম নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং শাহাদাৎ হোসেন নামে আরেক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল ইসলাম তিন আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে আরিফুল ইসলামের জবানবন্দি রেকর্ড, শাহাদাতের সাত দিনের রিমান্ড আবেদন এবং বাবলীকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শুনানি শেষে ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের আদালত আসামি আরিফুলের জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালত শাহাদাতের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামিকে বাবলীকে কারাগারে পাঠিয়ে রোববার জামিন শুনানির দিন রেখেছেন আদালত। ধামরাই থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক ইলা মনি এসব তথ্য জানান।

বুধবার (২ নভেম্বর) ভোরে সাভার পৌরসভা এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে সাভারের আশুলিয়া, পলাশবাড়ি ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই রাজু এবং হাবুলকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে ভুক্তভোগীরা মামলাও করেন। এই গরু চুরির মামলাগুলোর তদন্তে নামে পুলিশ। সেই তদন্তে এই ছাত্রলীগ নেত্রীর সম্পৃক্ততা পাওয়া যায়। গরু চুরি যাওয়ার পর বাবলি আক্তারের হেফাজতে নেয়া হতো এবং তার হেফাজত থেকেই সব গরু বিক্রি হতো। এমন তথ্য নিশ্চিত হওয়ার পর ভোরে সাভারে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর সাভার ও ধামরাই থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গ্রেপ্তারকৃত বাবলি আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহসভাপতি। তিনি সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। এছাড়া তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App