×

জাতীয়

১ম দিনে অনুপস্থিত ২০ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৬:৫৯ পিএম

১ম দিনে অনুপস্থিত ২০ হাজার

ফাইল ছবি

সারাদেশে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন দেশের ১০ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ২০ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী। অসাধু পন্থা অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে ২১ জনকে। রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে এ তথ্য।

বাংলা প্রথম পত্রের মাধ্যমে সারাদেশে শুরু হয় এ পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যে জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৩ হাজার ৭০ জনের মধ্যে ৩ হাজার ৫০৯ জন অনুপস্থিত ছিল। চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৫৬ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ১৫৮ জন, বরিশাল বোর্ডে ৯৬৭ জন অনুপস্থিত ও একজন বাহিষ্কার, সিলেট বোর্ডে ৯৬৮ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৮১৮ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৬২ জন অনুপস্থিত ও ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ছিল ৮১৩ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সাধারণ নয়টি বোর্ডে ৯ লাখ ৫৮ হাজার ৯৫১ জনের মধ্যে মোট ১৫ হাজার ২৫৫ জন অনুপস্থিত ছিল। এর হার ১ দশমিক ৫৯ শতাংশ। ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে ভুল প্রশ্নপত্র বিতরণ হওয়ায় এ বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে এ পরীক্ষার সময় ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট বোর্ড থেকে জানা গেছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ৪৪৮টি পরীক্ষা কেন্দ্রে ৯৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৫ হাজার ৯৯ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৫ দশমিক ৪৭ শতাংশ বহিষ্কার করা হয়েছে ১৫ জনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App