×

জাতীয়

দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো বন্ধ করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০২:২৩ পিএম

দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো বন্ধ করতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দফায় দফায় প্রকল্পের মেয়াদ না বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রকৃতিকে বিপর্যয়ে ফেলে এমন কোনো প্রকল্প করা যাবে না বলে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীতে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় এ কথা বলেন তিনি। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে একনেক সভা শুরু হয়। এতে নদীর নামে সবসময় সেতু করার কথা বলেন প্রধানমন্ত্রী। সভাশেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, প্রকৃতির ক্ষতি করে কোনো প্রকল্প না নিতেও একনেকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন, প্রকল্প বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণেই বারবার বাড়াতে হয় মেয়াদ। তিনি আরও জানান, মূল্যস্ফীতি আর রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক পরিস্থিতি দেখছে সরকার। সভায় ২ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে উপকূলীয় শহরগুলো রক্ষায় আনা প্রকল্পটিসহ প্রায় ৫ হাজার কোটি টাকার মোট আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে ময়মনসিংহ ও চট্টগ্রামে কারাগারের নিরাপত্তার আধুনিকায়নের জন্য ১৭ কোটি ৯৮ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App