×

জাতীয়

৪৬ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৪:১১ পিএম

৪৬ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

ছবি: সংগৃহীত

১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৪৬ টাকা বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৫১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে প্রতি কেজিতে এলপিজির দাম বাড়লো ৩ টাকা ৫৮ পয়সা। একইভাবে অটোগ্যাসের দামও বেড়েছে।

রবিবার (৪ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল এলপিজির নতুন দাম ঘোষণা করেন। এ সময় সচিব খলিলুর রহমান খান, সদস্য মোকবুল-ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, গত মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ৬ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। ১৬টি প্রতিষ্ঠানের এলসি সেটেলমেন্টের ভিত্তিতে ডলারের দাম ধরা হয়েছে ১০৫ টাকা ২২ পয়সা- যা নভেম্বর মাসের তুলনায় ১ টাকা ৩ পয়সা কম। গত মাসে ছিলো ১০৬ টাকা ২৫ পয়সা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকো প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬১০ মার্কিন ডলার এবং ৬১০ মার্কিন ডলার। ডিসেম্বর মাসে তা বেড়ে ৬৫০ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার বিবেচনায় এই দাম নির্ধারণ করেছে কমিশন।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

এদিকে, ডিসেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬০ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। গতমাসে এই দাম ছিলো ৫৮ টাকা ২৮ পয়সা। তবে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দাম প্রায় একই আছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় নভেম্বরে প্রতি লিটারের দাম ছিল ২২ পয়সা। এবার তা এক পয়সা বাড়িয়ে করা হয়েছে ২৩ পয়সা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App