×

জাতীয়

ধোলাইপাড়ে বাসের ধাক্কায় শিশু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৭:৫৬ পিএম

ধোলাইপাড়ে বাসের ধাক্কায় শিশু নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর ধোলাইপাড়ে বাস চাপায় ইয়াশ নামে ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ বাসটি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ইয়াশের বাবার নাম মো. জহির। পরিবারের সঙ্গে সে জুরাইন মুন্সিবাড়ি শাহাদাত হোসেন রোডে থাকতো। স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো সে।

শ্যামপুর থানার এসআই জাহাঙ্গীর সিকদার জানান, আজ (মঙ্গলবার) বিকেলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্যামপুর জালালাবাদ মার্কেটের সামনে নৌকা ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় গ্রীন লাইন পরিবহনে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বাসটি মাওয়া থেকে ঢাকার দিকে ঢুকছিল। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে ও চালককেও আটক করা হয়েছে। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

মৃতদেহের সঙ্গে হাসপাতালে আসা পথচারী মো. সজল ও ইউসুফ জামিল সিহাব জানান, ধোলাইপাড় জালালাবাদ মার্কেটের সামনে ফ্লাইওভারের ঢালে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। তখনই সে মারা যায়। শিশুটির চাচা মো. নাসির উদ্দিন জানান, দুই ভাই বোনের মাঝে ছোট ছিলো ইয়াশ। তার বাবা জহির উদ্দিন মালয়েশিয়া প্রবাসী। মা সুমি বেগম গৃহিণী। বিকেলে বাসা থেকে বের হয়েছিলো সে। এরপর তার দুর্ঘটনার খবর শুনতে পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App