×

জাতীয়

নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়া হয়নি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০২:০০ পিএম

নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়া হয়নি

ছবি: সংগৃহীত

নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়া হয়নি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জানিয়েছেন, বিএনপিকে নয়াপল্টনে গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। এর আগে সকালে হঠাৎ গুঞ্জন ওঠে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে পুলিশের এ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

হায়াতুল ইসলাম বলেন, ‘বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয় নাই। আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই আছি। তবে আলোচনা করে এ বিষয়ে (মাঠের বিষয়ে) সমাধান হতে পারে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেন্যুর জন্য। সে সময় বিভিন্ন স্পট দেখার পর পল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল বিএনপি, পরে আমরা সেটি না করে দিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App