×

জাতীয়

কনকের বোনের মামলায় ৬ সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০৩:৫৬ পিএম

কনকের বোনের মামলায় ৬ সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নুসরাত শাহরিন রাকা ও কনক সারোয়ার। ছবি: ভোরের কাগজ

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাক্ষী দিতে না আসায় ৬ জনের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ,এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন কোনো সাক্ষী সাক্ষ্য দিতে আদালতে হাজির হননি। এজন্য আদালত সাক্ষীদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

পরোয়ারা জারি হওয়া সাক্ষীরা হলেন-মামলার বাদী র‌্যাব-১ এর বিজেও রাজেকুল ইসলাম, এসআই (নি.) শাহীনুল ইসলাম, হাবিলদার রশিদুল নায়েক সুমন মিয়া ও ওয়াওয়েনস ও সিপাহী (ড্রাইভার) সোহেল রানা। তবে এদিন রাকা আদালতে হাজিরা দেন।

২০২১ সালে ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র‌্যাব।

মামলাটি তদন্ত করে গত বছরের ২৮ ফেব্রুয়ারি রাকাতে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই (নিরস্ত্র) কাজল চন্দ্র রায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App