×

জাতীয়

ভাড়া বাড়ছে সুবর্ণ এক্সপ্রেসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৬:৫৪ পিএম

ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচলরত দেশের প্রথম বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া বাড়ছে নন এসিতে ৬.৫ শতাংশ এবং  এসিতে ১১.১১ শতাংশ। বুধবার (১৮ জানুয়ারি) রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, 'নতুন ভাড়া অনুযায়ী, শোভন চেয়ার শ্রেণির আসনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০৫ টাকা, যা আগে ছিল ৩৮০ টাকা। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে আসনপ্রতি ভাড়া ৭০০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ৬৩০ টাকা। কেন ভাড়া বাড়ানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, একই রুটের সোনার বাংলা এক্সপ্রেসের ভাড়া এত দিন সুবর্ণ এক্সপ্রেসের চেয়ে বেশি ছিল। সুযোগ–সুবিধা এক হলেও উভয় ট্রেনের ভাড়া ছিল ভিন্ন। এজন্য ভাড়াটা সমন্বয় করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App