×

জাতীয়

বিয়ে বাড়িতে চাঁদাবাজি, ৪ হিজড়া কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:৩৪ পিএম

বিয়ে বাড়িতে চাঁদাবাজি, ৪ হিজড়া কারাগারে

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে একটি বিয়ে বাড়িতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ গ্রেপ্তার চার হিজরাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন- বৃষ্টি আফরিন, মধু আক্তার, ঈশানী ও সুমি আক্তার।

বুধবার (১৮ জানুয়ারি) আসামিদের আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেল হাজতে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহামেদ। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি বিকেলে হিজড়ারা মিরপুর-৩ নম্বর সেকশনের সি ব্লকের বাসিন্দা উর্মিলা বেগমের বাড়িতে যান। তখন ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। হিজড়ারা উর্মিলার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। উর্মিলা বেগম চাঁদা দিতে রাজি না হলেও তাদের চাপাচাপিতে দেড় হাজার টাকা দেন। এতে হিজড়ারা ক্ষিপ্ত হয়ে ২০ হাজার টাকার দাবিতে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন।

একপর্যায়ে আতঙ্কিত হয়ে উর্মিলা ও তাঁর পরিবারের সদস্যরা বাসার দরজার ছিটকিনি লাগিয়ে ভেতরে অবস্থান নেন। হিজড়ারা তখন দরজা ধাক্কাধাক্কি ও লাথি মারতে থাকেন। তাঁরা বাইরে থেকে হেজবল্ট লাগিয়ে দেন। নিরুপায় হয়ে ঊর্মিলা ঘটনাটি মিরপুর থানায় জানান। পরে পুলিশ গিয়ে চার হিজড়াকে আটক করে উর্মিলার পরিবারকে উদ্ধার করে। তখন ঘটনাস্থল থেকে উক্ত ৪ হিজড়াকে আটক করা হয় এবং চাঁদার দেড় হাজার টাকা জব্দ করা হয়। এরপর আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪-৫ ধারায় মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App