×

জাতীয়

দক্ষিণ সিটির প্রকল্পে সহযোগিতায় দক্ষিণ কোরিয়ার আগ্রহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০৮:১০ পিএম

দক্ষিণ সিটির প্রকল্পে সহযোগিতায় দক্ষিণ কোরিয়ার আগ্রহ

বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। ছবি: ভোরের কাগজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) কর্তৃক গৃহীত নানাবিধ প্রকল্পে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন এই আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস কোরিয়ার রাষ্ট্রদূতকে দক্ষিণ সিটি করপোরেশন গৃহিত নানাবিধ উদ্যোগ ও প্রকল্প সম্পর্কে অবগত করলে রাষ্ট্রদূত সেসব প্রকল্পে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন।

এসময় রাষ্ট্রদূত কিউন বলেন, বাংলাদেশের ক্ষেত্রে সকল উন্নয়ন প্রকল্প ইআরডি হয়ে বিভিন্ন উন্নয়ন সহযোগী ও অর্থায়নকারী এজেন্সির কাছে যায়। এক্ষেত্রে কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড (ইডিসিএফ) অর্থায়ন করতে পারে। এ ধরনের কোনও প্রস্তাব সরকারের কাছ থেকে আমাদের কাছে গেলে আমরা তা দ্রুততার সাথে ও যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করব।

রাষ্ট্রদূত এ সময় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপসকে বাংলাদেশ-কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তিতে গৃহীত নানাবিধ উদ্যোগের বিষয়ে অবগত করেন।

জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, কোরিয়া বাংলাদেশ সম্পর্ক খুবই সুদৃঢ় ও সময়ের পরিক্রমায় পরীক্ষিত। কোরিয়া বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। দু'দেশের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে অনন্য মাত্রা দিতে আমরা একসাথে কাজ করে যাবো। সেক্ষেত্রে কোনও সড়ক বা উদ্যান কিংবা অন্য কোনও স্থানের নামকরণ কোরিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রতিফলিত করে -- এমন কোনও উদ্যোগ নেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখা পারস্পরিক সম্পর্ক আরো জোরালো করা হবে।

সাক্ষাৎকালে কোরিয়ার রাষ্ট্রদূত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে নানা রকম প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতার প্রস্তাব দেন। এছাড়াও বাংলাদেশ-কোরিয়া সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ভিত্তি আরও মজবুত করতে একযোগে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মিজানুর রহমান, ঢাকায় কোরিয়ার ফার্স্ট সেক্রেটারি লি জাংইয়ল প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App