×

জাতীয়

তুরস্কে চিকিৎসক-উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪১ পিএম

তুরস্কে চিকিৎসক-উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে চিকিৎসক ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ। ১০ সদস্যের উদ্ধারকারী দলে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন। এছাড়া, চিকিৎসা সহায়তা দিতে চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি মেডিকেল দলও তুরস্কে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দল দুটি কাল বুধবার তুরস্ক যাবে। বর্তমানে দল দুটিতে কারা থাকবেন, কী কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে তা ঠিক করা নিয়ে কাজ চলছে।

সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App