×

জাতীয়

বাবুলের বিরুদ্ধে বনজের মামলার প্রতিবেদন ২১ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০২ পিএম

বাবুলের বিরুদ্ধে বনজের মামলার প্রতিবেদন ২১ মার্চ

ছবি: সংগৃহীত

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসাইন ও পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২১ মার্চ পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ( ১৪ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিলো। তবে পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ মার্চ নতুন তারিখ ধার্য করেন।

এ মামলার বাকি দুই আসামি হলেন, বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া।

মামলার অভিযোগে বলা হয়, বনজ কুমারের নেতৃত্বাধীন তদন্ত সংস্থা পিবিআইয়ে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা তদন্তাধীন থাকাকালে প্রধান আসামি হিসেবে সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের নাম বেরিয়ে আসে। এতে তাকে গ্রেপ্তার করা হয়। তবে জেলে থেকে বাবুল আকতার মামলার তদন্ত ভিন্নখাতে নেয়ার জন্য বাংলাদেশ পুলিশ ও পিবিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বিদেশে পলাতক আসামিদের মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য দেয়। এতে ধানমন্ডি থানায় বাবুল ও ইলিয়াসসহ বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App