×

জাতীয়

মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৫ পিএম

রাজধানীর দক্ষিণখান থানাধীন সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার নাজারা বিভাগের ৯ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আলী আসগর স্বপন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষক হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় হাসমত আলী আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলা সূত্র জানিয়েছে, ২০১৯ সালের ২৬ নভেম্বর ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন হাসমত আলী। বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেন তিনি। বিষয়টি শিশুটি তার মাকে জানায়। পরে ১ ডিসেম্বর দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন তার মা। মামলাটি তদন্ত করে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম হাসমত আলীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App