×

জাতীয়

যমুনা নদী ছোট করার চিন্তকদের শাস্তি দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৫:০০ পিএম

যমুনা নদী ছোট করার চিন্তকদের শাস্তি দাবি

ছবি: ভোরের কাগজ

যমুনা নদী ছোট করার চিন্তকদের শান্তির আওতায় আনা দরকার। উন্নয়নের নামে যারা যমুনা নদীকে ছোট করার চিন্তা করছেন, তারা নির্বোধ। কোনো যুক্তিতেই যমুনা নদীকে সংকুচিত করার সুযোগ নেই। সংকুচিত করার এই চিন্তা অবান্তর।

বিশ্ব পানি দিবস উপলক্ষে ‘বাংলাদেশের বিপন্ন নদ-নদী, হাওর জলাশয় এবং জনমানুষের জীবিকা ও পরিবেশের নিরাপত্তা’ শীর্ষক আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সেমিনার ওয়াটার রাইটস ফোরাম, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও বেলা যৌথভাবে আয়োজন করে।

এএলআরডির চেয়ারপারসন খুশী কবিরের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বুয়েটের অধ্যাপক শাহজাহান মণ্ডল প্রমুখ।

যমুনা নদী ছোট করার পরিকল্পনা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, বর্ষার সময় নদীটি ১৫ থেকে ২০ কিলোমিটার হয়ে যায়। এত বড় নদীর প্রয়োজন নেই। তাই এটির প্রশস্ততা সাড়ে ৬ কিলোমিটার সংকুচিত করা হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এবং প্রাকৃতিক পানি প্রবাহের অন্যতম উৎস যমুনাকে ছোট করার এমন আইডিয়া এসেছে খোদ পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্তাদের মাথা থেকে। এ জন্য তারা ১১শ কোটি টাকার একটি প্রকল্পও প্রণয়ন করেছেন। অর্থনৈতিক সংকটের কারণে যখন বারবার ব্যয় সংকোচনের তাগিদ দেয়া হচ্ছে, সে সময় মন্ত্রণালয়টি এমন প্রকল্প নিয়েছে কোনো ধরনের গবেষণা ছাড়াই। বিশেষজ্ঞরা বিরল এ প্রকল্পকে অবাস্তব বলছেন।

এই চিন্তাকে কড়া সমালোচনে করে মুজিবুর রহমান হাওলাদার বলেন, আপনারা (পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা) কেন যমুনাকে ছোট করতে চান? নদী ধ্বংস করে অর্থনীতি হতে পারে? যারা এসব চিন্তা করেন, তারা নির্বোধ। তাদের শাস্তির আওতায় আনতে হবে। নদী নিয়ে সরকারের যেসব সংস্থা কাজ করে, তাদের জবাবদিহির আওতায় আনার তাগিদ দেন তিনি।

বেলার রিজওয়ানা হাসান বলেন, এত বছর পর এসে সরকারে মনে হলো যমুনা নদী বড়। ছোট করার দরকার। এত চওড়ার নদীর প্রয়োজন নেই। নদীকে ছোট করতে হবে। এ নদী কৃষক, জেলে, গ্রামীণ মানুষের বেঁচে থাকার অবলম্বন। এ নদী ছোট করা প্রকৃতি বিরুদ্ধে অবস্থান।

শাহজাহান মণ্ডল বলেন, নদীর জায়গা দখল করা পানি উন্নয়ন বোর্ডের কাজ নয়। তাদের দায়িত্ব কীভাবে নদী রক্ষা হবে, পানি রক্ষা হবে সেটা নিয়ে কাজ। যমুনা নদীকে সংকুচিত করার চিন্তা অবান্তর। এটা করা হলে বর্ষার সময়ে যে পরিমাণ পানি আসবে, তা কোনদিকে যাবে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন, জানা গেল কারণ

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

শাহজালালে হঠাৎ ইমিগ্রেশন সার্ভার বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App