×

জাতীয়

রাজধানীর বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১২:৩৫ পিএম

রাজধানীর বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ

ছবি: সংগৃহীত

গাউছিয়ার অগ্নিনিরাপত্তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসসহ ৩ সংস্থা

গাউছিয়াসহ রাজধানীর বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ বলে মনে করছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) গাউছিয়া মার্কেটের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় ফায়ার সার্ভিসের নিউমার্কেট জোনপ্রধান বজলুর রশীদ এ মন্তব্য করেন।

এর আগে রাজধানীর গাউছিয়া মার্কেটের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ফায়ার সার্ভিস, এনএসআই ও ডিজিএফআইয়ের একটি যৌথ দল। বেলা ১১টার দিকে তারা পরিদর্শনে এখানে আসেন।

ফায়ার সার্ভিসের নিউমার্কেট জোনপ্রধান বজলুর রশীদ বলেন, নিয়মিত অভিযানের ভিত্তিতেই গাউছিয়া মার্কেটে এসেছি। আমাদের মূল বিষয় হচ্ছে, এখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কিনা সেটা দেখা। আমাদের কিছু যাচাই-বাছাই আছে। সেগুলোই করতে এসেছি।

এ সময় গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামরুল হাসান বাবু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App