×

জাতীয়

ঈদের সময় রাস্তা যানজটমুক্ত রাখার নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ০২:৫৩ পিএম

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাপথে ভোগান্তি দূর করতে না পারায় দুঃখ প্রকাশ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, গাজীপুরের বাস র‌্যাপিড ট্রানজিট মানুষকে ভোগান্তিতে ফেলছে। এখানে ঈদের সময় রাস্তা যানজটমুক্ত রাখতে হবে। এসময় দেশের উত্তরাঞ্চলের দিকে বিশেষ নজর দেয়ার নির্দেশনাও দিয়েছেন সেতুমন্ত্রী।

ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাতায়াত নিরাপদ এবং নির্বিঘ্ন করতে রবিবার (৯ এপ্রিল) এক প্রস্তুতিমূলক সভায় এসব নির্দেশনা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সড়কপথে ও পরিবহনে শৃঙ্খলাজনিত ঘাটতি রয়ে গেছে। আরও সিক্স-ফোর লেনের রাস্তা করার পরিকল্পনা সরকারের আছে। তবে, শৃঙ্খলা নিয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, বেশি ভাড়া আদায় কোথাও কোথাও কমেছে; কিন্তু বন্ধ হচ্ছে না। স্টেশনের বাইরে নিয়ে গিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া তোলা হচ্ছে। ভিআইপিদের নিয়ম না মেনে উল্টোপথে চলার সমালোচনা করেন ওবায়দুল কাদের। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে পদক্ষেপ নিয়ে উদাহরণ তৈরির আহবানও জানান তিনি।

মোটরসাইকেলে চড়ে রাস্তায় ক্ষমতাসীন দলের ক্ষমতা দেখালে পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App